দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অভিনেতা কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সংসার নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। প্রায় সময় তাদের নিয়ে আলোচনা-সমালোচনা চলে নেটদুনিয়ায়। এবার জানা গেল তাদের সংসারে এসেছে নতুন অতিথি।
প্রথম সন্তান কন্যা কৃষভির পর এবার একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন শ্রীময়ী। সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি জানিয়েছেন এই তারকা দম্পতি।
হিন্দুস্তান টাইমস থেকে জানা যায় শনিবার (২৫ জুলাই) সামাজিক মাধ্যমে একটি পারিবারিক ফটোশুটের ছবি প্রকাশ করেন কাঞ্চন ও শ্রীময়ী। ছবিতে কাঞ্চনের কাধে দেখা যায় তাঁদের মেয়ে কৃষভিকে। পাশে অন্তঃসত্ত্বা অবস্থায় পোজ দিয়েছেন শ্রীময়ী। সেই ছবির ক্যাপশনেই দ্বিতীয় সন্তানের জন্মের খবর জানান তারা।সংবাদ শিরোনাম
দম্পতি লেখেন, আমাদের হৃদয় ও আমাদের ঘর আরও একটু ভালোবাসায় ভরে উঠল। কৃষভির ছোট ভাই কৃষিভ আজ আমাদের জীবনে এসেছে। তিনজনের পরিবার আজ চারজনে পূর্ণ হলো। আমাদের নতুন আশীর্বাদকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। পরিবারে স্বাগতম, কৃষিভ।
মেয়ে কৃষভির বয়স এখন ১৯ মাস। তার পর এবার পরিবারে এলো পুত্রসন্তান। নবজাতকের নাম রাখা হয়েছে ‘কৃষিভ’। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন।
এর আগে কয়েক মাস ধরে শ্রীময়ীর দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়েছিল। যদিও সে সময় বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু জানাননি এই দম্পতি। প্রথম সন্তানের ক্ষেত্রেও তারা অন্তঃসত্ত্বা খবর আড়ালেই রেখেছিলেন। কাঞ্চন মল্লিক ও শ্রীময়ীর সম্পর্ক এবং বিয়ে নিয়ে একসময় সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা হয়েছিল।
কে